পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ডিবি সূত্র জানায়, আবদুল জলিল শাপলা চত্বরে হেফাজতের উপর হামলা নির্যাতনেরসময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক ডিআইজি আবদুল জলিল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ১১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
