গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় 'তেল নেই' অজুহাতে বন্ধ রাখা মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) একটি বিশেষ আভিযানিকদল গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে
সর্বমোট ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন জব্দ করা হয়।
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও 'তেল নেই' অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রয় বন্ধ রাখা হয়েছিল। যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা। এ বিষয়ে পাম্পটির ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
'তেল নেই' লেখা ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৫৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
