ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, দেবিদ্বার সব ভোটকেন্দ্রেই (১১৬টি) ভোটকেন্দ্রেই হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়েছেন।
আসনটিতে হাসনাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। বিকেলে ফেসবুক লাইভে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আসনটির মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
কুমিল্লা-৪
হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Dabesh chakma
৫ মাস আগেmy son will win this election 2026