বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মো. রিদুয়ান করিম মিন্টু (৩৮) নামে এক কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু স্থানীয় বাসিন্দা মো. সোলতান আহমদের ছেলে। প্রতিদিনের মতো তামাক ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিন্টু। এ সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাকে ঘিরে ধরে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. মোস্তাক আহমদ জানান, ঘটনার পর থেকে মিন্টুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। অপহৃতের স্বজনরা দ্রুত তার নিরাপদ উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়িতে কৃষককে অপহরণ
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
