ধানের শীষের জয়, অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর ফেসবুকে পোস্ট

সুনামগঞ্জ-২

ধানের শীষের জয়, অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর ফেসবুকে পোস্ট

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। বিপুল ব্যবধানে জয়ের পর তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির তার ব্যক্তিগত ফেসবুকে নাছির উদ্দিনকে অভিনন্দন জানান। এক পোস্টে তিনি বলেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।

কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলে আসনের ১১১ কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের রেজাল্ট প্রকাশ করা হয়। এতে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরী পান ৭৪ হাজার ২৮৯ ভোট। অপরদিকে জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শিশির মনির দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরী ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন