ঢাকা-১১ আসনের উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের দুটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোর দায়িত্বে ছিলেন। মাইকিং করে কেন্দ্রের আশপাশের ৪০০ গজের মধ্যে কাউকে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে ইসলামিয়া কামিল মাদরাসা। এছাড়া এর পাশেই আরও একটি ভোটকেন্দ্র রয়েছে। তিনটি কেন্দ্রেই কঠোর নজরদারির মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগ্রহণ শেষে বিএনপির ঢাকা-১১ আসনের উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক আবুল কালাম আজাদ বলেন, এবারের মতো এত সুন্দর পরিবেশে আগে কখনও ভোট দিতে পারিনি। ভোট দিতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি। সার্বিক পরিস্থিতি দারুণ ছিল।
একই কেন্দ্রের এনসিপির স্বেচ্ছাসেবক মো. নুরনবী বলেন, সার্বিক পরিস্থিতি ভালো ছিল। ভোট দিয়ে সন্তুষ্টি পেয়েছি। কোনো রকম বাধা-বিপত্তির সম্মুখীন হইনি।
উল্লেখ্য, এ আসনে এনসিপির নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. এমএ কাইয়ুম।
উত্তর বাড্ডায় নির্বিঘ্নে শেষ হলো ভোটগ্রহন
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৫ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
