ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেশার কুকার’ দেখে ছবি ও এর কলাকুশলীদের প্রশংসায় ভাসালেন দেশের নন্দিত অভিনেত্রী অপি করিম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প দিয়ে দর্শককে ধরে রাখা যায়- এই সিনেমা তারই প্রমাণ। অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন, সেটি হলো ‘প্রেশার কুকার’। তার মতে, রায়হান রাফীর আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ। অভিনেত্রী নাজিফা তুষির প্রশংসা করে অপি বলেন, তুষির অভিনয়ে এক ধরনের তীব্রতা রয়েছে; যা গল্পকে আরও গভীর করে তোলে। পাশাপাশি রিজভী রিজু এবং ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটবে। তবে কিছু সীমাবদ্ধতার কথাও তিনি তুলে ধরেছেন, বিশেষ করে কিছু দৃশ্য সংক্ষিপ্ত করা বা কয়েকটি চরিত্র বাদ দিলে গল্পটি আরও সংহত হতো বলে মনে করেন তিনি।
‘শক্তিশালী গল্প দিয়ে দর্শক ধরে রাখা যায়’
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
