নতুন রহস্য, অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের গল্পে আইস্ক্রিনে ভিকি জাহেদের পরিচালনায় ২৬শে মার্চ মুক্তি পায় ওয়েব সিরিজ ‘চক্র-২’। ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেছিল। সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার এলো টানটান উত্তেজনায় ‘চক্র-২’। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে সিরিজটি। এতে অভিনয় করেছেন- তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।
আইস্ক্রিনে ‘চক্র-২’
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
