৬ মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়ার পরামর্শ নাইট্যাগের

ফন্ট সাইজ:

নিয়মিত ও টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস বয়স হলেই হামের টিকা নিতে পারত শিশুরা। তবে হঠাৎ করে হামের সংক্রমণের ধরনকে বিবেচনায় নিয়ে নিয়মিত কর্মসূচিতে না হলেও ক্যাম্পেইনে ৬ মাসের শিশুদের হামের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) পরামর্শ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ।

তিনি বলেন, পৃথিবীর বহু দেশে পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পেইনে নির্ধারিত বয়সের আগেও টিকা দেয়া রীতি আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ব্যাপারে নির্দেশনাও রয়েছে। ফলে ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ মাস বয়সী শিশুদের হামের টিকা দেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন নাইট্যাগ। তবে নিয়মিত টিকাদানে অবশ্যই ৯ মাসের আগে দেয়া যাবে না।
নিয়মিত কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগে টিকা না দেয়ার বিষয়ে জানতে চাইলে হালিমুর রশিদ বলেন, বিশ্বের কোথাও নিয়মিত টিকাদান কর্মসূচিতে ৯ মাসের আগে দেয়ার ইতিহাস নেই। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সুপারিশ নেই। দেয়া যাবে কিনা সেটি গবেষণার বিষয়। যতক্ষণ না হচ্ছে ৯ মাসেই নিতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন