জ্বালানি তেল আমদানি

যুক্তরাষ্ট্রের পরামর্শে রাশিয়াকে চিঠি দিয়েছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ‘স্যাংশন ওয়েভার’ চেয়েছে বাংলাদেশ। এজন্য যুক্তরাষ্ট্রের পরামর্শেই রাশিয়াকে চিঠি দেয়া হয়েছে। দুই মাস অথবা ৬ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য স্যাংশন ওয়েভার চাওয়া হয়েছে। ফুয়েল কার্ডে ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে। অকেটন ও পেট্রলচালিত যানের জন্য প্রাথমিকভাবে এই কার্ডের পরিকল্পনা হচ্ছে। জ্¦ালানির কোনো সংকট নেই।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে তেল আমদানিতে কাজ করছে সরকার। ভারত থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬০ হাজার টন ডিজেল পাওয়ার কথা। এ পর্যন্ত ২২ হাজার টন ডিজেল ভারত থেকে পাওয়া গেছে। এর বাইরে ইন্দোনেশিয়া থেকে তেল আমদানির কথা চলছে।

মনির হোসেন চৌধুরী জানান, এবার ঈদ উপলক্ষে মার্চ মাসে, ২০২৫ সালের মার্চের চেয়ে ৪০ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। সাপ্লাই চেইনে কোনও সমস্যা নেই। সরবরাহ যথার্থ রেখেছে মন্ত্রণালয়। যে কৃত্রিম সংকট দেখা যাচ্ছে, এটা হওয়ার কোনও কারণ দেখতে পাচ্ছি না।

তিনি জানান, সারাদেশে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ টন তেল উদ্ধার করা হয়েছে। ফুয়েল কার্ডে ব্যবস্থা করার চেষ্টা চলছে। এজন্য একটি অ্যাপ তৈরির কাজ চলছে। অকেটন ও পেট্রলচালিত যানের জন্য প্রাথমিকভাবে এই কার্ডের পরিকল্পনা হচ্ছে।

তিনি আরও জানান, ৩০শে মার্চ পর্যন্ত ডিজেল মজুত আছে ১ লাখ ৩৩ হাজার টন। ৩০ মার্চ ও ৩রা এপ্রিল দুটি কার্গো থেকে পাওয়া যাচ্ছে ৫৪ হাজার ৬০০ টন ডিজেল। সব মিলিয়ে এপ্রিলে যুক্ত হবে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল।

মনির হোসেন চৌধুরী বলেন, দেশের জ্বালানির মোট চাহিদার ৬৩ শতাংশ ডিজেল, এর সংকট নেই। অকটেন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটি মনস্তাত্ত্বিক।

হারুন উর রশীদ

২ মাস আগে

ডিপো থেকে চোরাই পথে চোরের দল বিপুল পরিমাণ ডিজেল, অকটেন ও পেট্রোল নিয়ে গোপন স্থানে মজুদ করছে বলে শোনা যাচ্ছে! এই ব্যাপারে সরকারের দৃঢ় পদক্ষেপ নেয়া জরুরি। জনগণকে এই ব্যাপারে তথ্য জানা থাকলে সরকারকে জানানো দরকার। অবশ্য শর্ষে ভূত থাকার জোর সম্ভাবনা আছে!

Khokon

২ মাস আগে

Petrol pump e gele to fuel paccina. Ai vave to cholte parben na. Des chalte parben na. Rapid action e jan

Mahmud

২ মাস আগে

আমরা বাইক চালাতে পারছি না অকটেনের অভাবে! পেট্রোল পাম্পে গেলে দেখি ওরা কাগজ লাগিয়ে রেখেছে যে অকটেন নেই। এই সমস্যা সমাধানের কি কোনো ব্যবস্হা নেই?

সিরু

২ মাস আগে

তৈল চোর রাজাকার ধরিয়ে দিন, দেশের পক্ষে অবদান রাখুন, পুরস্কার গ্রহণ করুন।

মন্তব্য করুন