প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে যান৷ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।


Shamsul Huda

২ মাস আগে

Very good

সিরু

২ মাস আগে

যে দেশে স্বাধীনতা বিরোধী জঙ্গি রাজাকার আর জুলাই বাটপার সংসদে বিরোধী দল, সেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সংস্কার প্রয়োজন।

মোঃ শহিদুল ইসলাম

২ মাস আগে

একটি ফ্যামিলি কার্ডের প্রয়োজন মনে হয়।

হারুন আল রশিদ

২ মাস আগে

জনাব শফিকুর রহমান, গণভোটের ভাগ্য নিশ্চিত না করতে ব্যর্থ হলে আপনার এমন সাক্ষৎ প্রশ্ন বিদ্ধ হবে।

Mohammad Abdul Motin

২ মাস আগে

ভালে একটা দেশ চাই!! সরকারি দল এবং বিরোধী দল এক সাথে দেশের জন্য কাজ করবে এটাই আশাকরি।।

Emdad

২ মাস আগে

Thanks to prime minister of Bangladesh .
We believe Bangladesh one day will be successful everywhere .

Muhammad Mahbubul Alam

২ মাস আগে

It is a good sign for the politics of Bangladesh.

মন্তব্য করুন