পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

ফন্ট সাইজ:

অনিল কাপুরের কন্যা বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ঘরে এল নতুন অতিথি। ২৯শে মার্চ সকালে দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হলেন তিনি। বড় ছেলে বায়ুর পর এবার ছোট রাজপুত্রের আগমনে সোনম ও আনন্দ আহুজার সংসার এখন পূর্ণতা পেল।

সামাজিক মাধ্যমে এই সুখবর শেয়ার করে সোনম জানান, তাদের পরিবার এখন চারজনের। বড় ভাই হিসেবে বায়ুও তার ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি। সোনমের এই পোস্টে কারিনা কাপুর থেকে শুরু করে বলিউডের নামী দামী তারকারা অভিনন্দন জানাতে ভুলছেন না। এর আগে গত বছর নভেম্বরেই সোনম তার মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন। ফ্যাশন আইকন হিসেবে পরিচিত সোনম গর্ভাবস্থায় তার স্টাইলিশ লুক দিয়েও ভক্তদের নজর কেড়েছিলেন। এখন দুই সন্তানকে নিয়ে সোনম ও আনন্দের এই নতুন পথচলা যেন সুন্দর হয় তেমনটাই আশা করছেন ভক্তরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন