আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দেশের পাঁচটি সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাত ১০টা ৩০ মিনিটের দিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র প্রার্থীরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থী দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম; সিলেট সিটি করপোরেশনে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল ; রাজশাহী সিটি করপোরেশনে মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

আলম
২ মাস আগেঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করতে গেলে জামানত বাজার তো হবে কারণ এদের কোন জনপ্রিয়তা নেই যোগ্যতা নেই বড় বড় কথা বলা ছাড়া আর কোন যোগ্যতা নেই এদের দিয়ে কখনো একটা সিটি উন্নয়ন কখনো হবে না।