বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কেবল ক্রিকেটাররাই নিয়মিতভাবে বেতন পেয়ে থাকেন। সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবলারদের বেতনের আওতায় এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাকি ডিসিপ্লিনগুলোতে সেভাবে বেতন ভাতা দেয়া হয় না। সেই ধারা ভেঙে খেলোয়াড়দের বেতন ভাতার অধীনে আনার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সেই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। নতুন প্রতিমন্ত্রী দায়িত্ব নেয়ার দেড় মাসের মধ্যেই ১২৯ জন ক্রীড়াবিদকে বেতন-ভাতার আওতায় আনছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রথম ধাপে আন্তর্জাতিক পর্যায়ে ২০২৫ সালে সাফল্য অর্জনকারী ১২৯ জন খেলোয়াড়কে বেতন ভাতা ও সম্মানী প্রদান করা হচ্ছে। আজ প্রধানমন্ত্রী তাদের সম্মাননা দেবেন।’ আমিনুল হক আরও বলেন, ‘ক্রিকেটার বাদে পর্যায়ক্রমে ৫০০ জন খেলোয়াড়কে বেতন ভাতা ও সম্মানীর আওতায় আনা হবে। শুরুতে আরচারিতে চারজন, বক্সিংয়ে তিনজন, ইয়োগায় তিনজন, ক্যারমে চারজন, জিমন্যাস্টিকসে চারজন, ব্যাডমিন্টনে সাতজন, নারী ভলিবল দলের ১৪ জন, নারী কাবাডি দলের ১৫ জন, টেবিল টেনিসে দুজন, পুরুষ ব্রিজ দলের আটজন, সাফজয়ী নারী ফুটসাল দলের ১৪ জন, সেপাক টাকরোয় নারী ও পুরুষ দলের ১৬ জন খেলোয়াড় প্রথম পর্যায়ের ভাতা পেতে যাচ্ছেন। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতার আওতায় আনা হবে এবং প্রতি চার মাস পরপর খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি খেলার ভাতার জন্য মনোনীত ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করবে জাতীয় ক্রীড়া পরিষদ।
প্রধানমন্ত্রী ক্রীড়াভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন আজ
স্পোর্টস রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

লিমা
২ মাস আগেমাননীয় প্রধানমন্ত্রী এসব টাকা কি নিজের টাকা থেকে দিবেন? গতকাল একটা পুলিশ ক্লেয়ারেন্সির জন্য ৩২০০/- টাকা দিয়েছি।যারা বিদেশ আছে এরা সবাই অপরাধী। তাই এসব হচ্ছে।