এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার জেসি

এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার জেসি

ফন্ট সাইজ:

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাথিরা জাকির জেসি। চলতি বছর হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। বিসিবি’র আম্পায়ার্স বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১২ই জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপে। আইসিসি’র আন্তর্জাতিক আম্পায়ার জেসি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে আটটি ম্যাচে দায়িত্ব পালন করেন। চারটিতে ছিলেন ফিল্ড আম্পায়ার, দুটিতে টিভি ও দুটি চতুর্থ আম্পায়ার ছিলেন। ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি ম্যাচ পাওয়ার আশা জেসির। তিনি বলেন, ‘বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারা দারুণ ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও মেয়েদের আম্পায়ারের পুল ঠিক হয়েছে। টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা গর্বের। আমি ভালো করলে অন্যদের পথ সুগম হবে। শুনছি মেয়েদের এলিট প্যানেল গড়ে তোলার পরিকল্পনা আছে আইসিসি’র। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে পারলে এলিট প্যানেলে বিবেচনা করতে পারে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন