রাজধানীর যাত্রাবাড়ীতে শেখদী আব্দুল্লাহ মোল্লা হাই স্কুল কেন্দ্রের কাছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ মাসুম বলেন, ‘অল্প সময়ের ব্যবধানে দু’জন প্রার্থী কেন্দ্রে উপস্থিত হওয়ায় মানুষের ভিড় বাড়ে। বিএনপি’র প্রার্থী নবী উল্লা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামাল হোসেন কেন্দ্রীয় উপস্থিত হলে তাদের সমর্থকরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে থাকায় একটু উত্তেজনা তৈরি হয়। তবে অপ্রীতিকর কিছু ঘটেনি।
শেখদী আব্দুল্লা মোল্লা স্কুলে পুরুষ ও মহিলা ভোটারের মোট ৬টি কেন্দ্র। ৫১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মহিউদ্দিন জানান, তার কেন্দ্রের ২৬৬৮ জন ভোটারের মধ্যে শুরুর দুই ঘণ্টায় ভোটগ্রহণ হয়েছে ২২৬টি।
শেখদীতে ধানের শীষ দাঁড়িপাল্লা কর্মীদের মধ্যে উত্তেজনা
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Kazi
৫ মাস আগেপ্রবাসীরা প্রতিটি ঘটনার পর্যবেক্ষণ করছি । জনগণের ভোটাধিকার যারা খর্ব করার চেষ্টা করবে তাদের কঠিন পরিণাম ভোগ করতে হবে । নির্বাচনে জেতার চাইতে জনগণের ভোটাধিকার ই প্রবাসীদের কাছে প্রাধান্য। নতুবা কঠোর শাস্তির জন্য তৈরি থাকুন।