কিছু রাজনৈতিক দলের দ্বারা অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে: তারেক রহমান

কিছু রাজনৈতিক দলের দ্বারা অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে: তারেক রহমান

ফন্ট সাইজ:

কিছু রাজনৈতিক দল ও তাদের সদস্যদের দ্বারা অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক অধিকার ভোটটা মানুষ প্রয়োগ করতে চায়। কিন্তু গতকাল রাতে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা আমরা গণমাধ্যমে দেখেছি। গাড়িতে বসেও আমি গণমাধ্যমে দেখছিলাম যে, একই ধরণের ঘটনা কিছু রাজনৈতিক দল ও তাদের সদস্যদের দ্বারা অনেক জায়গায ঘটছে।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি যে, আইনশৃঙ্খলা বাহিনী গতরাতেও চেষ্টা করেছেন, আজকেও তারা তাদের সেই চেষ্ট নিশ্চয় অব্যাহত রাখবেন। যাতে মানুষ, জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় ভোট প্রদান করতে পারেন। কারণ গত একযুগেররও বেশি সময় ধরে মানুষ এই অধিকার ধেকে বঞ্চিত ছিল। মানুষের ভেতরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করবো, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি- মানুষ যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে।
জয়ের ব্যাপাের আশাবাদী কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহি আমরা কনফিডেন্স। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
কত আসন প্রত্যাশা করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এতটুকু আসন প্রত্যাশা করছি, যেখানে আমরা খু্ব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবো।
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা বলেছি যে, যে সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা একসঙ্গে আন্দেলন ও সংগ্রাম করেছি- আমরা কমবেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করব।
অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে। আমরা চাই না এসব ঘটনা ঘটুক। জনগণ যদি বেরিয়ে আসে, তাদের অধিকার প্রয়োগ করে তাহলে সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
ফল গণনা দেরি হবে-এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির চেয়ারম্যান বলেন, ফল গণনা নিয়ে কেনো দেরি হবে? সমগ্র দেশের মানুষ ভোট দিয়ে এসেছে, তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব, নির্বাচন কমিশন চেষ্টা করবে, দেশের মানুষ তার ভোট প্রদানের ফল দ্রুত পাবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই আমরা সব দল মেনো নেবো। তবে অবশ্যই নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি এবং মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এটা তো মেনে নেয়া যাবে না।

Kazi

৫ মাস আগে

সেই রাজনৈতিক দল যে বিএনপি তা বলার অপেক্ষা রাখে না। অতীত ইতিহাসের পুনরাবৃত্তি একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব।

মন্তব্য করুন