১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো-রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। গতকাল এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব হুরে জান্নাতকে খুলনায়, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব জি এম সরফরাজকে হবিগঞ্জে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক করা হয়েছে। অপর আদেশে ১১ জেলার ডিসিকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের ডিসি জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ডিসি সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের ডিসি এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের ডিসি মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি, খুলনা ডিসি আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজশাহীর ডিসি আফিয়া আখতারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
১১ জেলায় নতুন ডিসি
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
