সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) এবং অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণা করেছে সরকার। এর ফলে আর্থিক সুবিধা বৃদ্ধি হবে শিক্ষা ক্যাডারে কর্মরতদের। শিক্ষা ক্যাডারদের দীর্ঘদিনের দাবি ছিল নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ এর উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং অন্যান্য শিক্ষক যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের সুবিধা ভোগ করেন তাদের ভ্যাকেশন ডিপার্টমেন্টের সংজ্ঞাটি পর্যালোচনান্তে সংশোধন করা যেতে পারে মর্মে উল্লেখ করা হয় এবং উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৮ এ অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিধান সম্পর্কে উল্লেখ রয়েছে, তাই এ বিধি পরিবর্তন/সংশোধনের প্রক্রিয়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যগণ এবং অন্যান্য শিক্ষকগণের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত যৌক্তিকতা এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা ক্যাডারদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণার সুপারিশ
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ৭ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
