নাট্যশালায় ফিরছে প্রাঙ্গণেমোর

নাট্যশালায় ফিরছে প্রাঙ্গণেমোর

ফন্ট সাইজ:

প্রায় দুই বছর পর আবারো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে ফিরছে দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। আগামী ১ থেকে ৩রা মে পর্যন্ত টানা তিনদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে দলটির বহুল প্রশংসিত দুই নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’র প্রদর্শনী। ১লা মে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শেষের কবিতা’। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা এবং নির্দেশনায় নূনা আফরোজ। নতুন আঙ্গিক ও ভাবনায় সাজানো এ প্রযোজনায় অভিনয় করছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকারসহ অনেকে। এরপর ২ ও ৩রা মে একই মঞ্চে প্রদর্শিত হবে নাট্যসম্রাট উৎপল দত্তের অমর সৃষ্টি ‘টিনের তলোয়ার’। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে অভিনয় করছেন- সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত,
শিশির চৌধুরী, মোফাজ্জল, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন প্রমুখ। গত দুই বছর শিল্পকলা একাডেমিতে মঞ্চায়নের সুযোগ না পেলেও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নিয়মিত নাট্যপ্রদর্শনী চালিয়ে গেছে দলটি। তবে জাতীয় নাট্যশালায় প্রত্যাবর্তনকে দলটি বিশেষ
তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। নাট্যকর্মীদের প্রাণের এই মঞ্চে ফিরে আসাকে ঘিরে নেয়া হয়েছে নানামুখী
প্রস্তুতি; যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন