বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মাতৃত্বের পর নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করেছেন। ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় কাজ করছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার ইয়াশ। মা হওয়ার পর এটিই কিয়ারার অন্যতম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, গত বছরের জুলাইয়ে মা হওয়ার পর তার জীবনযাপন ও চিন্তাভাবনায় এসেছে বড় পরিবর্তন। পর্দায় সাধারণত মিষ্টি ও শান্ত চরিত্রে দেখা গেলেও বাস্তবে এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সাহসী হয়ে উঠেছেন। তার ভাষায়, মা হওয়ার পর নিজেকে বাঘিনী মনে হয়। তিনি আরও বলেন, এখন অনেক বিষয়কে আগের মতো গুরুত্ব দেন না, তবে সন্তানের জন্য ছোট ছোট বিষয়ও তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে, সম্প্রতি প্রকাশিত ‘টক্সিক’ ছবির একটি পোস্টার ঘিরে কিছুটা বিতর্ক তৈরি হলেও এ বিষয়ে কিয়ারা বা নির্মাতারা কোনো মন্তব্য করেননি এবং বিষয়টিকে তেমন গুরুত্বও দিচ্ছেন না। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ দিয়ে কিয়ারা সিনেমার বড় পর্দায় ফিরছেন। ১৯শে মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্য সংকটে তারিখ পিছিয়ে ৪ঠা জুন করা হয়। ‘টক্সিক’ ছবির মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটবে কিয়ারার।
বদলে যাওয়া কিয়ারা
বিনোদন ডেস্ক
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
