বাংলাভিশনের ২০ বছর পূর্তি

বাংলাভিশনের ২০ বছর পূর্তি

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন তার গৌরবময় ২০ বছর পূর্তি উদ্‌যাপন করে ২১তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। ২০০৬ সালের ৩১শে মার্চ যাত্রা শুরু করা এই চ্যানেলটি দুই দশক ধরে দর্শকদের জন্য মানসম্মত সংবাদ, বিনোদন ও তথ্যবহুল অনুষ্ঠান প্রচার করে আসছে। দীর্ঘ এই পথচলায় বাংলাভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। নাটক, টেলিফিল্ম, টক শো, সংগীতানুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটি সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ঈদ ও রমজান উপলক্ষে এর বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা দর্শকদের মধ্যে সব সময় সাড়া ফেলে। ২০ বছর পূর্তি ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাভিশন গ্রহণ করেছে সারা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। বিশেষ অনুষ্ঠানমালা, স্মৃতিচারণমূলক পর্ব, জনপ্রিয় নাটকের বিশেষ সম্প্রচার এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আড্ডা ও আলোচনা অনুষ্ঠান এই উদ্‌যাপনের অংশ হিসেবে প্রচারিত হবে। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, শুরু থেকে দর্শকদের ভালোবাসা ও আস্থাই তাদের এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা। ভবিষ্যতেও আধুনিক ও মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে দেশের সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাভিশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন