দীর্ঘদিন ধরেই নতুন গানে নেই জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। এবার নতুন গান নিয়ে আসছেন এই তারকা। তার নতুন গানের শিরোনাম ‘কোন আসমানের তারা’। শহিদুল হক সোহেলের কথায় এর সুর করেছেন টুটুল ও সোহেল। আর সুর ও সংগীতায়োজনে এস আই টুটুল। দ্রুতই গানটি প্রকাশ হবে বলে জানালেন শিল্পী। এদিকে, এ গানের বাইরে আরও বেশ কিছু নতুন গানের কাজও করছেন এ গায়ক-সংগীত পরিচালক।
টুটুলের কণ্ঠে ‘কোন আসমানের তারা’
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
