কনটেন্ট ক্রিয়েটর ফাহিম’কে আটক করে পুলিশে দিলো জনতা

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম’কে আটক করে পুলিশে দিলো জনতা

ফন্ট সাইজ:

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে পুলিশে সোপর্দ করেছে একদল যুবক। রোববার বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে তাকে আটকে পুলিশে দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয়রা আর এস ফাহিমকে আটক করে থানায় খবর দেয়। পরে পলিশ সদস্যরা গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আমরা সবদিকই খোঁজ খবর নিচ্ছি। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ফাহিম আটকের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে শিক্ষার্থীরা ঘিরে ধরে রেখেছে। ঘটনাস্থলে উপস্থিত যুবকেরা নিজেদের শিক্ষার্থী দাবি করে বলেছেন, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিশু

২ মাস আগে

দেশটা কি মগের মুলক যাকে খুশি তাকে মব করে আটক করে।

এহতেশাম খান

২ মাস আগে

ফ্যাসিস্টের দালালদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। এরা গন ধিকৃত কুলাঙ্গার। এদের ব্যাপারে কোনো সহানুভূতি নাই!

মন্তব্য করুন