ভোট দিয়ে ইউজিসি চেয়ারম্যান বললেন, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি

ভোট দিয়ে ইউজিসি চেয়ারম্যান বললেন, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তিনি বলেন, এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখিনি। এত ডিসিপ্লিন, এত সুন্দর আয়োজন! কোন তরফ থেকে কোন অভিযোগ নেই। এই নির্বাচন একটা উদাহরণ তৈরি হয়ে থাকলো। এটা যদি ধরে রাখতে পারা যায় বাংলাদেশ এগিয়ে যাবে। অধ্যাপক ফায়েজ আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনমতের প্রতিফলন ঘটাতে ভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Sourab

৫ মাস আগে

ফয়েজ স্যার,, গুনি ব্যক্তি।
ধন্যবাদ ও ধন্যবাদ সুপ্রিয় মহোদয়।

মন্তব্য করুন