মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পুরণে কাজ করতে হবে : ভূমি মন্ত্রী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পুরণে কাজ করতে হবে : ভূমি মন্ত্রী

ফন্ট সাইজ:

ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পুরণে কাজ করতে হবে।
রোববার সকালে রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অসংখ্য সমস্যা নিয়ে ভূমি অফিসে মানুষের যাতায়াত। সংশ্লিষ্ট কর্তাদেরকে মানুষের এ সমস্যাগুলোর আইনি সমাধানে দ্রুত এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের প্রিয় বাংলাদেশকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি বলেন, আমাদের সরকার বারবার বলে আসছে যে, স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা মানুষকে ভূমি সেবা দিতে পারি। মিজানুর রহমান মিনু বলেন, এমন কোন কর্মকাণ্ড যেন আমরা না করি যাতে একজন সহকর্মীর অন্যায় ও অপকর্মের কারণে সারা দেশের মাঠ পর্যায়ের অন্য কর্মকর্তাদের বদনাম হয়। এ ছাড়াও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কারণে হলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্মের দায় সম্পূর্ণ সরকারের উপরে আসে। কারণ তারা সরকারের অধীনেই কাজ করে। তাই এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
ভূমি মন্ত্রণালয় ভূমি প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন)আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।

Harun-Al-Rashid

২ মাস আগে

Please stop taking bribe in each office of land revenues first.

মন্তব্য করুন