ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে, দাবি সড়ক মন্ত্রীর

ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে, দাবি সড়ক মন্ত্রীর

ফন্ট সাইজ:

এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে এসব কথা বলেন শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘প্রায় দেড় কোটি মানুষ স্বল্প সময়ে ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি। কিছু স্থানে চাপ থাকলেও অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।’

তবে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সেতুমন্ত্রী।

ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানো যাবে না। নির্ধারিত বাস টার্মিনাল থেকেই টিকিট বিক্রি নিশ্চিত করতে হবে।’

এ বিষয়ে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

Md. Jahirul Islam

২ মাস আগে

লোকটার অসংলগ্ন কথাবার্তায় জণগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো একে থামান।

এহতেশাম খান

২ মাস আগে

এই লোকটা মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহনের পর থেকেই ক্রমাগত অসংলগ্ন বক্তব্য দিয়ে চলছে- সমঝোতার ভিত্তিতে টাকা নিলে সেটা চাঁদাবাজি হবে না! এবারের ঈদ যাত্রায় পরিবহন মালিকেরা স্বাভাবিক সময়ের চাইতে বরং কম ভাড়া নিচ্ছে!! এবারের ঈদযাত্রা খুবই আরামদায়ক হয়েছে!! এতো দেখছি হিরোক রাজের মন্ত্রীর মতোই! আর কত ভাঁড়ামো করবেন মন্ত্রী মশায়! নাকি আপনি এই মন্ত্রনালয়ের ভার সইতে পারছেন না? তাহলে পদত্যাগ করে আমাদের রেহাই দেন।

Harun-Al-Rashid

২ মাস আগে

Just mockery with the nation! How many men died in the Iran war? In Bangladesh the number is bigger, just confirm the number of casualties from social media.

Unanimous

২ মাস আগে

He lied totally. Failed 100% to save citizens life

আব্দুল জব্বার

২ মাস আগে

জনগণের কষ্টের সাথে এধরনের মন্তব্য করা উপহাস! কুমিল্লা রেলক্রসিং, দৌলদিয়া ফেরী ঘাট ইত্যাদি দুর্ঘটনা সহ রোড সেফটি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪ জন। তেলের সংকটের কষ্ট বাদই দিলাম। এই মৃত্যু আর যন্ত্রণা যদি বেশি স্বস্তিদায়ক হয়ে থাকে তাহলে ধন্যবাদ মাননীয় সড়ক মন্ত্রী।

মন্তব্য করুন