২০০৮-এর পর এবারই প্রথম ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফারুক আহমেদ। ঢাকা-১৩ আসনের কিশলয় স্কুলে ভোট দিতে সস্ত্রীক উপস্থিত হন তিনি। ভোট প্রদান শেষে শান্তিপূর্ণ পরিবেশের কারণে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারুক আহমেদ।
গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘২০০৮-এ একবার ভোট দিয়েছিলাম। এত শান্তিপূর্ণ, কোনো উচ্চবাচ্য নাই... এই যে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, এটা আমরা অনেক দিন মিস করেছি। আমি খুব খুশি। আমরা সবাই মনে করি এটা আমাদের নাগরিক অধিকার। এবং এই অধিকারটি আমি প্রয়োগ করতে পেরে, ফ্যামিলি প্রয়োগ করতে পেরে আমরা অত্যন্ত খুশি।’
উচ্ছ্বাস প্রকাশ করে বিসিবি পরিচালক আরও বলেন, ‘আমার মনে হয় (আশেপাশের শান্তিপূর্ণ পরিবেশ) এভাবেই থাকবে। কারণ, আপনি যদি আশেপাশে দেখেন, কোনো উচ্চবাচ্য নাই, শান্তিপূর্ণভাবে লাইনমতো গিয়ে.. আমিও আরামসে লাইনমতো গিয়ে ভোট দিলাম।’
প্রায় দুই দশক পর ভোট দিয়ে খুশি ফারুক আহমেদ
অনলাইন ডেস্ক
খেলা
৪ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
