ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

ফন্ট সাইজ:

ভারত থেকে দেশে আসছে ৭ হাজার টন ডিজেল। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে এবার ৭ হাজার টন ডিজেল আসা শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় এসব জ্বালানি তেল আসা শুরু হয়। সব তেল এসে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

মো. রেজানুর রহমান বলেন, ‘পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সংকটের আশঙ্কা নেই।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বিপিসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন