কোনো দায়মুক্তি নয়, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তদন্ত করবে। মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ দুইজনের বিরুদ্ধে এক-এগারোতে অনেক অমানবিক বা মানবতাবিরোধীর অপরাধ আছে। তাদের বিরুদ্ধে ১/১১ থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতাবিরোধী অপরাধ তারা করেছে, সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার চেষ্টা করবো এবং তাদেরকে বিচারের সম্মুখীন করবো বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা মানবতাবিরোধী কোনো অপরাধের অভিযোগ যদি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনভাবে তার বিরুদ্ধে বিচারকার্য চলবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে বাঁধা হয়ে দাঁড়াবে না।’
বর্তমানে জুলাই আগস্টে যে ইনডেমনিটি দেয়া হচ্ছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সামনে এরকম কোনো তথ্য নাই। এই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে পারলাম না।’
এদিন, সোয়া ১১টায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ই এপ্রিল বেলা সাড়ে ১০ টায় ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন। উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ও মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
এক-এগারো প্রসঙ্গে চিফ প্রসিকিউটর
কোনো দায়মুক্তি নয়, তদন্তে দোষী সাব্যস্ত হলে বিচারের সম্মুখীন করবো
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ১ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Shah Alam Bhuiyan.
২ মাস আগেআইন কে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত।বিগত ১৮ বছর যারা নিজেদেরকে আইনের উর্ধ্বে মনে করেছে তাদের পাওনা মিটিয়ে দিতে হবে। কারো প্রতি injustice না করে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
১/১১ র সকল কুশীলবদের গ্রেফতার করতে হবে।
শাহ আলম ভূঁইয়া।