বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের দিকে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও বাসে থাকা আরও ১৮ জন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

বিরামপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন