প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ট্রাইবুনাল-২ এ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। এরপর গত বুধবার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি।
মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন ট্রাইব্যুনালে
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২৯ মার্চ (রবিবার), ২০২৬, ১০ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Engr. Mostafa Kamal
২ মাস আগেসঠিক সিদ্ধান্ত। সময় উপযোগী জনগণের দাবি ।