এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০% মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপি’র দলীয় প্রধান গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। শনিবার বিকালে শহরের চাষাড়ায় জেলা পরিষদের ডাক বাংলোতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপি’র সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে দেখেছি, স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মধ্যে পড়লেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবরকে বলা আছে। সেহেতু জিয়াউর রহমানকে কেউ সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলতে পারে না। তারা তাদের ইচ্ছেমতো সংবিধান কোথাও মানছেন, কোথাও মানছেন না। এই দ্বিচারিতা অলরেডি জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে দ্রুততার সঙ্গে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা। সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। এর যদি কোনো ব্যত্যয় ঘটে এবং তারা যদি এভাবে সংবিধানের দোহাই দেয় এটা জনগণের কাছে বিশ^াসযোগ্য হবে না। এটা রাজনৈতিতে আস্থার সংকট তৈরি করবে। তখন এই জিনিস রাজপথে গড়াবে। তাই আমরা বলবো সেই জিনিস যেন রাজপথে না গড়ায় সংসদে সমাধান হয়, এইটার দায়িত্ব সরকারি দলকে নিতে হবে, যেহেতু তারা মেজরিটিতে আছেন।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এনসিপি নেতা বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতো বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। গত বছর ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সভায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলার এনসিপি’র আহ্বায়ক জোবায়ের আহমেদ, মহানগরের আহ্বায়ক শওকত আলীসহ অনেকে বক্তব্য রাখেন।
সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
