পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার বৈঠকে বসছেন

ফন্ট সাইজ:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার থেকে একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্মেলন শুরু হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা দুইদিনের সফরে আসছেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। ২৯ থেকে ৩০শে মার্চ পর্যন্ত সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেলাত্তি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চার দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গভীর আলোচনা করবেন। বিবৃতিতে আরও বলা হয়, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি সফররত মন্ত্রীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান উত্তেজনা মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক অবস্থান গড়ে তোলা এবং কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠক হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন