ওমানের সালালাহ বন্দরকে লক্ষ্য করে ‘দুটি মানববিহীন আকাশযান (ড্রোন)’ দিয়ে হামলা চালানো হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি। এক নিরাপত্তা সূত্রের বরাতে তারা জানায়, সালালাহ বন্দরে এই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন এবং একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত ওই শ্রমিকের পরিচয় জানা যায়নি। ওমান নিউজ এজেন্সি আরও জানায়, ওমান সালতানাত এই শত্রুতামূলক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দেশের নিরাপত্তা রক্ষা ও এর ভূখণ্ডে থাকা সকল মানুষের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা
মানবজমিন ডেস্ক
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
