বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লুকেএফ) ইয়ুথ লীগে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী। ২৬-২৯শে মার্চ জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হয় এই লীগ। আদম চৌধুরী জুনিয়র কাতা এবং ঊর্ধ্ব-৬১ কেজি কুমিতে দুটি ব্রোঞ্জ পদক জিতে নেন। ৩৭ দেশের ২৭২ জন কারাতেকা অংশ নেন।
এর আগে ২০২৪ সালের ২৮শে নভেম্বর ও ১লা ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ক্যাডেট কুমিতে স্বর্ণ এবং ক্যাডেট কাতাতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন। কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আদম চৌধুরী ডব্লুকেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লুকেএফ ইয়ুথ লীগ-আদম চৌধুরীর এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গন নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে এবং তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাকরি।’
বিশ্ব কারাতে ইয়ুথ লীগে আদমের দুই ব্রোঞ্জ জয়
স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
