চূড়ান্ত ভোটার লিস্টে নাম না থাকায় রাজধানীর শ্যামপুর মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে পারেনি অনেক তরুণ ভোটার। সাব্বির আহমেদ বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ৫৯ নম্বর কেন্দ্রে গিয়ে দেখেন, এ কেন্দ্রে ১৯৮০ নম্বর পর্যন্ত সিরিয়ালের ভোটাররা ভোট দিতে পারবে। তার ভোটার সিরিয়াল হচ্ছে ২০১৩। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫৯ নম্বর কেন্দ্রেই তিনি ভোট দিতে পারবেন।
একই রকমের প্রায় ২০টির অধিক অভিযোগ নিয়ে ৫৯ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি মানবজমিনকে বলেন, ‘কেন্দ্রের ১৯৮০ নম্বর সিরিয়ালের বাইরে কোনো ভোটারের ভোট নেয়ার সুযোগ নেই।’
পরে ৬০ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিজানুল রহমান ভূইয়া মানবজমিনকে বলেন, ‘সাব্বির আহমেদ ৬০ নম্বর কেন্দ্রর ভোটার না।’ কিন্তু এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নাই। তাছাড়া নির্বাচন কমিশন থেকে দেয়া প্রিন্টেড লিস্টেও নাম না থাকায় এবারের ইলেকশনে তার ভোট দেয়া সম্ভব নয়।’
চূড়ান্ত লিস্টে নাম না আসায় ফিরে যেতে হয়েছে অনেক তরুণ ভোটারদের
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
