এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল মঞ্চে নামার আগে দুর্দান্ত এক জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জর্ডান অনূর্ধ্ব-২০ নারী দলকে ২-০ গোলে হারালো লাল-সবুজ প্রতিনিধিরা। মামুনী চাকমা ও সুরভী আকন্দ প্রীতি করেন গোল দু’টি । এর আগের প্রস্তুতি ম্যাচে ভারত অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সব মিলিয়ে টুর্নামেন্টের মূল লড়াইয়ের আগে একটি গোছানো প্রস্তুতি সম্পন্ন হলো লাল-সবুজ মেয়েদের। আগামী ১লা এপ্রিল থেকে থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। ১লা এপ্রিল উদ্বোধনী দিনেই থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৪ঠা এপ্রিল চীন এবং ৭ই এপ্রিল ভিয়েতনামের মুখোমুখি হবে মেয়েরা। এবারের এশিয়ান কাপ বাংলাদেশের জন্য কেবল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে পা রাখার বড় সুযোগ। এশিয়ান কাপের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। অর্থাৎ, বাংলাদেশ যদি সেমিফাইনালে পা রাখতে পারে, তবে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন পূরণ হবে মেয়েদের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন