রিশাদের রাওয়ালপিন্ডিকে হারালো শরীফুলের পেশোয়ার

ফন্ট সাইজ:

পাকিস্তান সুপার লীগে অভিষেক ম্যাচটা জয়ে রাঙালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। জাতীয় দলের সতীর্থ লেগস্পিনার রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি পিন্ডিজকে গতকাল ৫ উইকেটে হারায় পেশোয়ার জালমি। উইকেট না পেলেও রানবন্যার ম্যাচে পেশোয়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে ভালো বোলিং উপহার দেন শরীফুল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলে রাওয়ালপিন্ডি। বড় লক্ষ্য তাড়ায় ৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পেশোয়ার। ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট নেন রিশাদ। ইনিংসের প্রথম ওভারে শরীফুলের হাতে বল তুলে দেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। প্রথম চার বলে কোনো রান খরচ করেননি টাইগার পেসার। পঞ্চম বলে ওয়াইড দিলে রানে খাতা খুলে রাওয়ালপিন্ডি। পরের বলেই শরীফুলের বলে ছক্কা হাঁকান ইয়াসির খান। এই ওভারে ৭ রান খরচ করেন শরীফুল। ইনিংসে তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে ৮ রান দেন বাঁহাতি পেসার। তবে দলের বাকী বোলাররা রানের চাকা আটকাতে পারেননি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে দলীয় অর্ধশতক পূণ করে ফেলেন ইয়াসিন। নবম ওভারে স্পিনার সুফিয়ান মুকিমকে ছক্কা মেরে নিজের অর্ধশতক তুলে নেন ডানহাতি ব্যাটার। ৩ ছক্কা ও ৪ চারে ২৮ বলে অর্ধশতক করেন ইয়াসিন। ১০ ওভারে দলীয় শতরান করে ফেলে রাওয়ালপিন্ডি। ১৩তম ওভারের প্রথম বলে দলটির উদ্বোধনী জুটি ভাঙ্গে। দলীয় ১২৫ রানের মাথায় আলী রাজার বলে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। ১ ছক্কা ও ৪ চারে ৩২ বলে ৪১ রান করেন রাওয়ালপিন্ডির অধিনায়ক। বিধ্বংসী হয়ে ওঠা ইয়াসিন খানকে ফেরান প্রথম উইকেট নেয়া আলী রাজা। আউট হওয়ার আগে ৪৬ বলে ৮৩ রান করেন ইয়াসিন। পরে কামরান গোলাম, ড্যারিল মিচেল ও স্যাম বিলিংসের ক্যামিওতে বড় সংগ্রহ পায় রাওয়ারপিন্ডি।
৪ ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেট পাননি শরীফুল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন