ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি সূত্র সিএনএন’কে এ তথ্য জানিয়েছেন। এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়, যখন ইসলামাবাদে তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক শক্তির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার একদিন বাকি। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ফোনালাপে শেহবাজ শরীফ ইরানের ওপর ইসরাইলের হামলার নিন্দা জানান এবং তেহরানের প্রতি পাকিস্তানের ‘দৃঢ় সংহতি’ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি পাকিস্তান সরকারের নেয়া ‘কূটনৈতিক উদ্যোগ’-এর বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, মাসুদ পেজেশকিয়ান আলোচনার জন্য আস্থা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন