আন্তর্জাতিক অঙ্গনে আবারো উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অর্জনে ভূষিত করা হয় অধ্যাপক কামরুন নাহার হারুনকে। এর মাধ্যমে সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশ-এর। সমপ্রতি সিঙ্গাপুর-এর মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। হামদর্দ বাংলাদেশের বিপণন কৌশলে আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নিপুণ দিক-নির্দেশনায় মার্কেটিং বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই সিনিয়র পরিচালক। হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেল্স এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক কামরুন নাহার হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সামপ্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ‘আমরূপালি ফ্রুট সিরাপ’সহ উদ্ভাবনী পণ্য বাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
আন্তর্জাতিক স্বীকৃতি পেলো হামদর্দ বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
