মহান স্বাধীনতা দিবসে বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান

মহান স্বাধীনতা দিবসে বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান

ফন্ট সাইজ:

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। গত ২৬শে মার্চ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিক নির্দেশনায় এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়। এ উপলক্ষে বিমান বাহিনীর ৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে ৬ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী প্রদান করা হয়।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনারারি র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন