প্রত্যয় খানের ‘কাছে ডেকে লাভ কী বল’

প্রত্যয় খানের ‘কাছে ডেকে লাভ কী বল’

ফন্ট সাইজ:

তরুণ প্রজন্মের মেধাবী গায়ক-সংগীত পরিচালক প্রত্যয় খান। নাটক, অডিও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ঈদেও তার একাধিক কাজ সামনে এসেছে। এর মধ্যে কয়েকটি নাটকের গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন প্রত্যয়। এদিকে, এবারের ঈদ উপলক্ষে একটি নতুন গান তিনি প্রকাশ করেছেন তার ইউটিউব চ্যানেলে। গানটির শিরোনাম ‘কাছে ডেকে লাভ কী বল’ শিরোনামের এ স্যাড-রোমান্টিক গানটির কথা লিখেছেন মোস্তাফিজ রহমান ও সাদিকা আজিজ। আর গানটির সুর ও সংগীত করেছেন বরাবরের মতো প্রত্যয় খান। গানটির ভিডিওতে পারফর্ম করেছেন প্রত্যয়। তার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন সুস্মিতা শারমীন। ভিডিও পরিচালনায় রাফিয়ান রাফি। প্রত্যয় খান বলেন, গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া মিলছে। গানটির কথা, সুর ও সংগীতের প্রশংসা করছেন শ্রোতারা। গানটির অডিও আগেই বিভিন্ন প্ল্যাটফরমে ভালো যাচ্ছিল। এবার ভিডিওসহ গানটি ইউটিউবে প্রকাশের পর সাড়া আরও বেড়ে গেছে। আমার বিশ্বাস, গানটি সময়ের সঙ্গে ভালো অবস্থানে যাবে। এদিকে, এ গানের বাইরে ঈদে লেজারভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে প্রত্যয় ও সেনিজের দ্বৈত গান ‘তোমারই টানে’। গানটি বেশ প্রশংসিত হচ্ছে এরইমধ্যে। পাশাপাশি ঈদের একাধিক নাটকের গানে পাওয়া গেছে প্রত্যয়কে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন