ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেলো তার পরবর্তী সিনেমা ‘রকস্টার’র লুক। যেখানে পাগল প্রেমিক কিংবা গ্যাংস্টারের গণ্ডি পেরিয়ে পুরোদস্তুর রকস্টারের লুকে দেখা গেছে তাকে। এমন লুকে এই প্রথম ধরা দিলেন এ অভিনেতা। গতকাল সামাজিক মাধ্যমে লুকটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বর্তমানে মালয়েশিয়ায় চলছে ‘রকস্টার’র শুটিং।
জন্মদিনে এলো শাকিবের ‘রকস্টার’ লুক
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
