নতুন গানে পার্থ বড়ুয়া

নতুন গানে পার্থ বড়ুয়া

ফন্ট সাইজ:

নতুন গান নিয়ে এলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’। শুক্রবার গানটি প্রকাশ করেছে জি-সিরিজ। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ; যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন