সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এবার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছিমপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এসব ওষুধ উদ্ধার করে। আটককৃত ওষুধের মধ্যে রয়েছে ১১ হাজার ৯৭০ পিস তটঠওগওউঊ ঈধঢ়ংঁষব (১০০সম), ৫ হাজার পিস ওঝঙঘঊঈ ঞধনষবঃ (২০সম) ১২০ পিস কখঅঈওউ (ওঠ) ওহলবপঃরড়হ। সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একে এম জাকারিয়া আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ওষুধগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিশ্বম্ভরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় ওষুধ আটক
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
