মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধ মজুত ৯০০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি তদন্ত মো. আবু বকর জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদে পুলিশ নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অবৈধ মজুত থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় কাশেম মোল্লা ও তার পুত্র ইসমাইল মোল্লাকে আটক করা হয়েছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে ডিজেল অবৈধভাবে মজুত করেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
মাগুরা প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
