নীলফামারী জেলা সদর ছাড়াও ডোমার ও জলঢাকা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বজ্রসহ শীলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া প্রচণ্ড শীলাবৃষ্টির কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, শীলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টা ক্ষেতের। তবে মরিচ, কায়তা, কুমড়া, বেগুন ও ধানক্ষেতসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেক এলাকায় মাটিতে মিশে গেছে ফসলের ক্ষেত। কোথাও কোথাও শীলবৃষ্টিতে ঘরের টিন ফুটো হওয়ার খবর পাওয়া গেছে। তবে ডোমার উপজেলার বোড়াগাড়ী ও জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে ক্ষয়ক্ষতি ব্যাপক হয়েছে বলে স্থানীয়রা জানায়। মীরগঞ্জ গ্রামের কৃষক মোসলেম উদ্দিন জানান, গত ৮-১০ বছরে তিন এরকম বজ্রসহ শীলাবৃষ্টি দেখেননি। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে।
নীলফামারীতে শীলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
নীলফামারী প্রতিনিধি
২৯ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
