কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ নারী আটক

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে কালীগঞ্জ থানা পুলিশ বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্যখলাপাড়া গ্রামের নাহিদের স্ত্রী ফাতেমাকে আটক করে। পরে তার রান্নাঘর থেকে মাটির নিচের ড্রামে লুকানো অবস্থায় ২ কেজি ওজনের ৯ প্যাকেট ও ১ কেজি ওজনের ২ প্যাকেটে মোট ১১ প্যাকেটে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটক ফাতেমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন