তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

ফন্ট সাইজ:

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলের ব্রিজটি ভেঙে খালে পড়ে গেছে। এতে দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে গেণ্ডামাড়া খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে যায়। এতে ওই এলাকার হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, ২০০৭ সালে ছোটবগী-কড়ইবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য গেণ্ডামাড়া খালের উপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কিন্তু ব্রিজটি নির্মাণের পরে আর সংস্কার করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন। শনিবার সকালে মোটরসাইকেল পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। এসময় দুই মোটরসাইকেল আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। সরজমিন দেখা গেছে, ব্রিজটি ভেঙে যাওয়ায় গেণ্ডামাড়া ও সুন্দরীয় গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছোটবগী, গেণ্ডামাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা, উম্মুল কুরা স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন